গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান তারা। এ সময় নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাদিক কায়েম।গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান।এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার নুরুল হক নুর।বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার Read more

বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে Read more

কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের শিশুসহ আহত ৩
কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের  শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো Read more

নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন