বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন রয়েছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন ছাত্রদলের হামলায় অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন মান্না (২), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) এবং রাকিব (২৪)। প্রত্যেকেই মুলাদী উপজেলার বাসিন্দা।শিবির নেতাদের দাবি, বৃহস্পতিবার সকালে মুলাদীর কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালীন সময় ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহম্মেদ জানিয়েছেন, নবীনবরণ অনুষ্ঠানের দাওয়াতি কাজ চলাকালীন হামলা চালানো হয়। এতে অন্তত ১২ থেকে ১৫ জন সদস্য আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।মুলাদী কলেজ শিবির সভাপতি সৌরভ বলেন, বুধবার গভীর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির অফিস এবং অর্থ সম্পাদকের বাসায় হামলা চালায়। বৃহস্পতিবার সকালে নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি সভা চলাকালীন অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, আহতদের মধ্যে ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।তবে এ অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, মুলাদী থেকে ৬ জন আহত রোগী ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘গতকাল কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জের ধরে আজ সংঘর্ষ বাধে। তবে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে।’তিনি আরও বলেন, ‘আহত হওয়ার ঘটনা পুলিশ পৌঁছানোর আগে ঘটেছে। ঘটনার পর থেকেই মুলাদী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে Read more

পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২
পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে Read more

টাইগারদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে পাকস্তিান। প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে Read more

বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার
বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার

ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ইউটিউব অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের কনটেন্ট ভারতে ব্লক করেছে। ভারতের দর্শকদের জন্য Read more

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫
নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে বাসটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন