সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন।বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার। মেয়েদের ফুটবলে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দলে সাফ চ্যাম্পিয়ন মিশন। শুরুটা হলো জয় দিয়েই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন Read more

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি Read more

ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আশা প্রকাশ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন