এশিয়ান কাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে চমক রেখেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় একাদশের বাইরে রাখা হয়েছে কানাডা থেকে আসা মিডফিল্ডার শমিত সোমকে। একই সঙ্গে জায়গা হয়নি নিয়মিত জামাল ভূঁইয়ারও।তবে দলে আছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। মধ্যমাঠে তিনিই আজ হবেন আক্রমণ ও রক্ষণে ভারসাম্যের মূল ভরসা।আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।কোচ কাবরেরা আজ দল সাজিয়েছেন ৪-৪-২ ফর্মেশনে। গোলরক্ষক হিসেবে আছেন তরুণ মিতুল মারমা। রক্ষণভাগে সেন্টারব্যাক হিসেবে থাকছেন তারিক কাজী ও শাকিল আহাদ। লেফট ব্যাকে সাদ উদ্দিন, ডান পাশে তাজ উদ্দিন।মধ্যমাঠে আছেন হামজা চৌধুরী, তার সঙ্গে অভিজ্ঞ সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। উইংয়ে থাকছেন শেখ মোরসালিন। আর আক্রমণভাগে দুই ফরোয়ার্ড হিসেবে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।বাংলাদেশের শুরুর একাদশ:গোলরক্ষক: মিতুল মারমারক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, তাজ উদ্দিনমধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিনআক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমসাবস্টিটিউট:শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি

নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের
কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মো. আশরাফ কবির ও তার সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন