অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফলক উন্মোচন মঞ্চসহ সমগ্র এলাকায় উচ্ছাসিত হাজারো ভীরের পা ফেলানোর জায়গা নেই। মূলত: ভোগান্তির নৌপথ ছাড়া স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন মানুষগুলো প্রশস্ত সড়কসহ দীর্ঘ নান্দনিক সেতু পেয়ে বাঁধ ভাঙা আনন্দ তাদের।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার- কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত স্বপ্নের সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার।বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।১৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।এছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।পর্যটনের সুযোগ সৃষ্টিসহ একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে।গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে আগে থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। আজ দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। এরপরই সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি

 পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। আজ রবিবার (১৫ জুন) সকাল Read more

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্য ও মাদকের আসর!
বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্য ও মাদকের আসর!

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ৯ দিনব্যাপী 'বলুহ দেওয়ানের মেলায়' অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পুলিশের Read more

নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে
হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে

হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে Read more

করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ
করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ

দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে না বাড়তে এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন এক দল ব্যবসায়ী। Read more

যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা
যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা

যশোরে প্রাথমিকের সব বই এলেও মাধ্যমিকের বই এসেছে অর্ধেকেরও কম। প্রাপ্তির হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। রাত পোহালেই শিক্ষার্থীদের মাঝে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন