কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করার পর তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালের দিকে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের অন্তর্গত হারিয়া খালী এলাকা সংলগ্ন শাহপরীরদ্বীপ সড়কে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়।বাইকে থাকা নিহত ও আহত তিন যুবক হচ্ছে- সাবরাং ইউনিয়ন কাটাবনিয়া এলাকার বাসিন্দা মৃত আনু মিয়ার পুত্র মো. সাইফুল, কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার বাসিন্দা আমির হামজার পুত্র আব্দুর রব এবং মহেশখালী এলাকার বাসিন্দা মো. হাসান। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।এবিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার আনুমানিক আড়াইটার দিকে সিমেন্টবাহী একটি কার্ভাটভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাইকে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুজন প্রাণে মারা যায়। অপরজন গুরুতর আহত হয়।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও বিকাল সাড়ে চারটায় দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের পরিচয় সনাক্ত করে তাদের স্বজনরা।এব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ঘটে যাওয়া ঘটনার খবরটি শুনার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই বাইক আরোহীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মুখোমুখি সংঘর্ষে কার্ভাটভ্যান ও বাইকটি জব্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা Read more

আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে Read more

আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন Read more

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর Read more

বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন