নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপি ও গণসংহতি আন্দোলনের বৈঠকে নির্বাচন, সংবিধান সংস্কার ও সংসদে নারীর আসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জোনায়েদ সাকী।সাকি বলেন, সংস্কার বিষয়ে দ্রুত একটি ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে হবে। পাশাপাশি ঐকমত্য হওয়া সংস্কারগুলোর বাস্তবায়ন নিয়েও একমত হতে হবে। এ সময় দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণসংহতি আন্দোলনের সাথে আমরা একমত। কিছু ক্ষেত্রে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে ঐক্যমত গঠনের চেষ্টা করা হবে। এনসিপি গণপরিষদ নির্বাচনে বিশ্বাসী। অন্যদিকে গণসংহতি আন্দোলনের ভিন্ন প্রস্তাব। তবে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না, এ বিষয়ে উভয় দলই একমত।নাহিদ আরও বলেন, রাজনৈতিক জোট গঠনের জন্য নয়, সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনের জন্যই বিভিন্ন দলের সাথে এমন বৈঠক চলবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে : শেহবাজ শরীফ
ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে : শেহবাজ শরীফ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে Read more

আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা Read more

আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

Source: রাইজিং বিডি

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে ২০২ জনের মৃত্যু Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন