কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মো. আশরাফ কবির ও তার সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে বেতার সদর দপ্তরের তিন সদস্যের তদন্ত কমিটি।তবে এই তদন্ত কার্যক্রমকে ভুক্তভোগী শিল্পীরা ‘লোকদেখানো ও দায়সারা’ বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রকৃত ভুক্তভোগীদের বক্তব্য না নিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে বাঁচিয়ে দেওয়ার আয়োজন চলছে। এ কারণে তারা সরাসরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর কক্সবাজার বেতারের আরডির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের খবর দেশের শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরদিনই আরেকটি প্রতিবেদনে উঠে আসে- ‘অনুষ্ঠান থেকে বাদ পড়লেন ১৫ শিল্পী-কলাকুশলী’। একই দিনে আরেকটি প্রতিবেদনে প্রকাশিত হয়, ‘মন্ত্রীর পারিবারিক গাড়ির চালক বেতন নিতেন বেতার থেকে’। পরে ১৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘কাজ না করেও টানা তিন বছর বেতন নিলেন সাবেক মন্ত্রীর গাড়ি চালক’। এছাড়াও এসবের বাইরে স্থানীয় বিভিন্ন দৈনিকেও কক্সবাজার বেতারের অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট চর্চা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।এর পরই বেতার সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রুবাইয়াত শামীম চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বেতার সদর দপ্তর। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম এবং মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী।রোববার (২১ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্যরা কক্সবাজার বেতার কেন্দ্রে এসে তদন্ত কার্যক্রম শুরু করেন।কিন্তু ভুক্তভোগী শিল্পীদের অভিযোগ- আরডি ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছেন কিংবা যারা চাকরি হারিয়েছেন, তাদের কাউকে ডাকা হয়নি। পরিবর্তে অনুষ্ঠান থেকে বিরত রাখা কয়েকজন শিল্পী ও আরডির ঘনিষ্ঠ ডজনখানেক শিল্পী-কলাকুশলীর সাক্ষ্য নিয়েই দায়সারা তদন্ত সম্পন্ন করা হয়েছে।এ বিষয়ে অনুষ্ঠান ঘোষক মো. শহীদুল ইসলাম বলেন, ‘তদন্ত কার্যক্রমটি আমাদের কাছে লোকদেখানো ও দায়সারা মনে হয়েছে। প্রকৃত ভুক্তভোগীদের বাদ দিয়ে আরডির পক্ষে সাফাই গাইতে পারে- এমন শিল্পীদের সাক্ষ্য নেওয়া হয়েছে।’সংগীত প্রযোজক ও শিল্পী দ্বীপলাল চক্রবর্তী বলেন, ‘যারা লিখিত অভিযোগ দিয়েছেন ও চাকরি হারিয়েছেন তাদের বাদ দিয়ে তদন্ত হলে সেটি স্বচ্ছ হয় না। আমাদের কাছে মনে হয়েছে, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।’কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক ফরমান উল্লাহ বলেন, ‘অতীতেও আমরা দেখেছি তদন্তের নামে অভিযুক্তদের বাঁচিয়ে দেওয়া হয়েছে। এবারও একই রকমের আয়োজন চলছে। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই।’বুধবার (২৪ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর পাঠানো আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুপারিশে আশরাফ কবির কক্সবাজার বেতারে আরডি হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি তার পিএ মোসলেহ উদ্দিন (২৮ জুলাই অসুস্থতাজনিত কারণে মারা যান), হিসাব সহকারী নুরুল আজিম, অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েলসহ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন এবং চার বছর ধরে নানা অনিয়ম-দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।এ আবেদনে ইতিপূর্বে শিল্পীদের অভিযোগপত্রে উল্লেখিত ১২ দফা অভিযোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। এর আগে গত ১৬ আগস্ট তথ্য উপদেষ্টা, বেতারের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন এবং সরকারের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দপ্তরে আরডি আশরাফ কবির ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিল্পীরা। সাতজন শিল্পীর স্বাক্ষরে সেখানে সুনির্দিষ্ট ১২টি অভিযোগ উত্থাপন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭
ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এতে ১৪০ জনেরও বেশি লোক আহত Read more

পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে অভিযানে ভারতের মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।অন্যদিকে সংঘর্ষে দুজন সেনা Read more

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

স্কুলছাত্রী নাদিরাকে হত্যা-ধর্ষণ মামলা, প্রেমিকসহ আসামি ৪
স্কুলছাত্রী নাদিরাকে হত্যা-ধর্ষণ মামলা, প্রেমিকসহ আসামি ৪

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের  রামকৃষ্ণপুর গ্রামের সেই স্কুলছাত্রী নাদিরা আক্তারকে হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। নাদিরার মা Read more

নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা
নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা

নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন