জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতির সময় তার চোখ আটকে যায় এক নিঃসঙ্গ কফিনে।পোস্টে তিনি লেখেন, ‘উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রাবিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের। লাশ, যখন তার আয়ু ছিল, অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল। আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু।’লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান-যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির। যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়।তিনি উল্লেখ করেন, ‘নিশ্চয়ই এই মানুষটির বুকভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল-হারামের তোয়াক্কা করি না। কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়।’নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি (সা.) পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করছেন।সত্যিই, পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথচলা একদিন শেষ হবে আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়। তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা। যে ঠিকানায় অপেক্ষা করছে চির সুখের জান্নাত।উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নিয়েছিলাম সম্প্রতি। সেই সফরেই তোলা এই ছবিটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কাঠমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎ লাইনের প্রধান তারের সাথে Read more

গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার Read more

আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!
আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!

ইরান-ইসরায়েল টানা ১২ দিনের সংঘাতের ধাক্কা এখনো পুরোপুরি না কাটতেই নতুন করে উত্তেজনার আঁচ মিলেছে তেহরান থেকে। দেশটির এক ঊর্ধ্বতন Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন