চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে দিনের আলোয় ছুরিকাঘাত করে, মুখে চেতনানাশক পাউডার ছুঁড়ে ব্যাংক থেকে উত্তোলন করা লক্ষাধিক টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ সড়কের সাদ মুসা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।রুহুল আমীন বরিশালের ভোলা জেলার মৃত নুরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মুহাম্মদপুর চায়না রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কেইপিজেডে কর্মরত এ যুবক সংসারের হাল ধরেছিলেন দূরদেশে এসে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। তার মুখমণ্ডলে চেতনানাশক পাউডারের ছাপ ছিল স্পষ্ট, এক হাত ছিল রক্তাক্ত। সাথে সাথে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।রুহুলের ভাই আবদুর রাজ্জাক জানান, ব্যাংকে কিছু জরুরি কাজের জন্য সে ছুটি নিয়ে বের হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই খবর পাই আমার ভাইকে ছুরি মারা হয়েছে।পরে হুঁশ ফিরলে সে জানায়, ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার গতি রোধ করে। এরপর তারা হঠাৎ মুখে চেতনানাশক পাউডার ছুঁড়ে দেয়, হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা টাকা ও মানিব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আহত অবস্থায় যুবকটিকে আমাদের এখানে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও মানসিকভাবে সে ভীষণ ভেঙে পড়েছে।’এবিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিষ চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহত যুবককে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
কাকরাইলে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে Read more

ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান
ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান

চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই Read more

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ লোকজনের Read more

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

ভারতের সামরিক আক্রমণ আসন্ন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক আক্রমণ আসন্ন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানে প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন