ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু সুলতান (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র। জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। Read more

সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা Read more

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৮৬ জন হাসপাতালে Read more

গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী আয়োজনে এবারও অনুষ্ঠিত হয় বর্ষসেরা চা’প্রেমী সম্মাননা। ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’ স্লোগানকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন