গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, অভিযানে একটি ট্রাক ও একটি প্রাইভেটকার (প্রোবক্স) জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন ফুলবাড়িয়া ইউনিয়নের মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের আবুল হোসেন (৩৮), শ্রীপুরের আশরাফুল আলম (৪৫), টঙ্গীর সাজ্জাদ (৪১)সহ আরও একজন।স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলাতুল কদরের রাতে এলাকাবাসী ইবাদতে ব্যস্ত থাকার সুযোগে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এর আগে একই জঙ্গল থেকে আরও দুটি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। এছাড়া জঙ্গলের বিভিন্ন স্থানে ঘোড়ার দেহাংশ পাওয়া যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়।পরে স্থানীয়রা গোপনে নজরদারি শুরু করলে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে এবং ঘোড়াগুলো উদ্ধার করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় কুয়েতে অবস্থানরত Read more

সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু
সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ৫৯৪ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ গোষ্ঠীর সদস্য। এমনটাই Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে হৃদয় (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এ সভায় উপস্থিত ছিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন