কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে গত রবিবার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।সেনা সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, চার হাজার নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিদের সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানি চার তেল কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা
ইরানি চার তেল কোম্পানি-ব্যবসায়ীর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা

ইউক্রেন ও ইসরায়েলে ‌‌অস্থিতিশীলতা সৃষ্টির নেটওয়ার্কের অংশ হওয়ায় ইরানের এক তেল ব্যবসায়ী ও চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। Read more

ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। একই Read more

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি জানিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ওমানের মধ্যস্থতায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন