পরিবেশ সংরক্ষণের সব আইন-কানুনকে মাটিতে মিশিয়ে, আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে চলছে প্যারাবন ধ্বংসের উন্মাদনা। পেট্রল ঢেলে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে হাজার হাজার কেওড়া ও বাইনগাছ। জনসমক্ষে বনাঞ্চল জ্বালিয়ে তৈরি হয়েছে একের পর এক চিংড়িঘের। যেন কারও কোনো ভ্রুক্ষেপ নেই।জানা গেছে, ২০০৬ সালে সরকার এই দ্বীপকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) ঘোষণা করলেও, সেই ঘোষণার এখন কোনো মূল্য নেই। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর যেন নির্বাক দর্শক। গত কয়েক মাসে প্রায় এক হাজার একর প্যারাবন উজাড় করে গড়ে তোলা হয়েছে সাতটি নতুন চিংড়িঘের, যার ভেতর বহু ঘের পরিচালিত হচ্ছে স্থানীয় রাজনৈতিক গডফাদারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।তিনটি পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুড়ে ছাই হয়ে গেছে বনাঞ্চল। আগুনে পোড়া গাছের কঙ্কাল এখনো মাটিতে পড়ে আছে। বন বিভাগের তথ্য মতে, অন্তত এক লাখের বেশি গাছ ধ্বংস হয়েছে, যেগুলোর মধ্যে ছিল পাখি, কাঁকড়া, কাছিম ও বিরল সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল।গত বছরের ২৩ অক্টোবর উচ্চ আদালত অবৈধ চিংড়িঘের উচ্ছেদ ও প্যারাবন ধ্বংস বন্ধে নির্দেশ দিলেও, ছয় মাসেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং ঘেরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ। এর মধ্যে অন্তত ৩৭টি তৈরি হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে, আর সাম্প্রতিকগুলো বানাচ্ছেন বিএনপি-সমর্থিত প্রভাবশালীরা।বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আক্ষেপ করে বলেন, সশস্ত্র পাহারায় বন দখল হচ্ছে। বনকর্মীরা কয়েকটি বাঁধ কাটলেও মূল দখলদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান নেই। কারণ সবার জানা- ঘেরের টাকা ওপরে পর্যন্ত পৌঁছায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিএনপি ও আওয়ামী লীগের নেতারা পরস্পরকে দোষারোপ করলেও, মূল সত্য হচ্ছে- পক্ষ বদলায়, দখলদারি থেকে যায়।২০০৭ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া হয়েছিল ৯ হাজার একর বনভূমি ইকো-ট্যুরিজম গড়ার জন্য। কিন্তু ১৭ বছরেও গড়ে ওঠেনি একটি প্রকল্পও। বরং সেই ভূমি এখন দখলদারদের দখলে।পরিবেশ সংগঠন ‘ধরা’র সভাপতি ফজলুল কাদের চৌধুরী স্পষ্ট ভাষায় বলেন, “ঘেরের চিংড়ি আর লবণের টাকায় সবাই খুশি- প্রশাসন থেকে স্থানীয় রাজনীতিক, কেউই এর বাইরে নয়। তাই আদালতের নির্দেশও উপেক্ষিত থেকে যায়।”সোনাদিয়া ধ্বংস হচ্ছে আমাদের চোখের সামনে। বন, জীববৈচিত্র্য, মাটি ও পানি- সব ধ্বংস করে চলছে গুটি কয়েক লোকের লোভের খেলা। প্রশাসনের নীরবতা, রাজনৈতিক প্রভাব এবং আইনকে পাশ কাটিয়ে গড়ে ওঠা এই অপরাধ সাম্রাজ্যকে এখনই না থামানো গেলে, হারিয়ে যাবে বাংলাদেশের এক অমূল্য প্রাকৃতিক রত্ন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী Read more

সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি
সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোছাঃ আসমা Read more

টেকনাফে ২০ লাখ টাকার চুক্তিতে দুই ব্যক্তিকে অপহরণ
টেকনাফে ২০ লাখ টাকার চুক্তিতে দুই ব্যক্তিকে অপহরণ

কক্সবাজারের টেকনাফের একটি বসত বাড়িতে প্রবেশ করে নতুন জামাইসহ দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা। অপহৃত দুই ব্যক্তি Read more

মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

ওসমান হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক
ওসমান হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে এ শোক বার্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন