সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে ঐ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।শুক্রবার জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে  এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে সায়দার  আলী (৫০) শুক্রবার গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পিতা পুত্র মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সায়দার ঘটনাস্থলেই মারা যান।এ বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো :জিয়াউর রহমান জানান, আমি ঘটনাস্থলেই আছি লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বেল্লাল হোসেনের বাড়িতে আগুন  দিয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত Read more

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস Read more

কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ
কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘লুকিয়ে থাকার’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন