‘এক কলসি পানি আইন্না দেই, আর হ্যারা আমারে পাঁচ টাহা দেয়… টাহা পাইলে খাই, না পাইলে খাই না।’ ঠোঁটের কোণে একফালি মুচকি হাসি, কিন্তু চোখে ক্লান্তির ছায়া। এমনভাবেই নিজের জীবনের করুণ গল্প বলছিলেন ৫৬ বছর বয়সী জাফর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আশ্রিতভাবে বসবাস করছেন তিনি।শারীরিকভাবে দুর্বল, রোগাক্রান্ত, একাকী জীবনযুদ্ধে ক্লান্ত এই মানুষটির নেই নিজের ঘর, জমি, স্ত্রী কিংবা সন্তানের স্নেহ। এক সময় দিনমজুরের কাজ করলেও বয়স বাড়লে হারিয়েছেন কর্মক্ষমতা। এখন তিনি শুধু দোকানে দোকানে কলস ভর্তি পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ পা হেঁটে উপজেলা শহর গলাচিপায় আসেন এবং দোকানে কলসি ভর্তি পানি সরবরাহ করেন। বিনিময়ে পান প্রতি কলস মাত্র ৫ টাকা। আয় হয় দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা। যা দিয়েই কোনো মতে এক বেলা খাবার জোগাড় হয়। আয় না হলে সেদিন উপোসেই কাটে তার দিন।জাফরের স্ত্রী প্রায় ২০ বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। নেই কোনো সন্তান। জাফর বলেন, ‘আমখলা হইতে গলাচিপা আইতে যে দোহানগুলা বাজে, হ্যাগো পানি লাগলে আমি কলসি ভরে পানি এনে দেই। এতে যা টাহা (টাকা) পাই, তাই দিয়া খাই।’ মানুষ যেখানে হাজারো টাকা উপার্জনের জন্য নানা রকম কৌশল অবলম্বন করে, সেখানে জাফরের মতো মানুষ সামান্য রুটি-কলা কিনে খাওয়ার জন্য রোগাক্রান্ত, ভঙ্গুর শরীর নিয়ে কাঁধে বহন করছে কলসি ভরা পানি, ছুটে চলছে গ্রাম থেকে শহরে। জাফরের চোখে নেই কোনো স্বপ্ন, মুখে নেই কোনো অভিযোগ। বর্তমান বা ভবিষ্যৎ—কোনোটাই ভাবেন না তিনি।জাফরের আশ্রয়দাতা মজিবর মিয়া বলেন, ‘আগে সে দিনমজুরির কাজ করত, কিন্তু এখন শারীরিকভাবে খুব দুর্বল। দোকানে পানি টেনে দিয়ে কোনোমতে চলে তার জীবন। আমি যতটা পারি তাকে সহযোগিতা করি। তার জাতীয় পরিচয়পত্র নেই, কোনো সরকারি সহায়তাও পায় না।’আমখোলা ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (পান্না) জানান, জাফর আসলে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রামের মুজু প্যাদার ছেলে। সেখানে তার একমাত্র সহচর একটি বুদ্ধি প্রতিবন্ধী ভাই রয়েছে। সে জরাজীর্ণ ঘরে বসবাস করে। পরিবারের অভাব অনটন দেখে প্রায় ২৭ বছর আগে জাফর আমখোলা একটি বাড়িতে আশ্রিত হিসেবে থাকা শুরু করে।গলাচিপা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘জাফর প্রতিদিন দোকানে দোকানে পানি সরবরাহ করে। অনেক সময় অসুস্থ হয়ে পড়ে থাকে, চিকিৎসার টাকাও থাকে না। সহজ-সরল মানুষ, কিছুটা মানসিক প্রতিবন্ধী বলেই অনেক কিছু বুঝে না। আমরা পানি এনে দেয়ার বিনিময়ে কিছু টাকা দেই তাকে। দীর্ঘদিন ধরে সে এই কাজ করছে।’স্থানীয় চা দোকানি সিদ্দিক মিয়া জানান, ‘সে পানি এনে দেয়, আমরা ৫ টাকা করে দেই। ভারী কাজ করতে পারে না, শুধু পানিই টানে। এই কাজ করে তিনি এলাকা জুড়ে পরিচিত। পানি লাগলে কেউ তাকে দেখলেই ডাক দেয়।’স্থানীয়দের মতে, জাফর সহজ-সরল ও বুদ্ধি প্রতিবন্ধী। একদম নিরীহ। কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ান না। কিন্তু তার এই সরলতার কারণে নিজের অধিকারটুকু বুঝে নিতে পারেন না।আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহআলম বলেন, ‘আমি জাফরকে ব্যক্তিগতভাবে চিনি। সে খুব ভালো মানুষ, সহজ সরল প্রকৃতির। কোনো সহায়তা পায় কি না আমি জানি না। বিষয়টি খোঁজ নিয়ে জেনে দেখবো।’জাফরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ/ভিজিডি খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা—কোনোটিই পান না। সরকারি সহায়তা পেতে হলে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। স্থানীয় চেয়ারম্যানের সুপারিশপত্র, ছবি ও জন্মসনদ থাকলে তা করা সম্ভব। স্থানীয়দের দাবি, ‘সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত জাফরের এনআইডি করে তার জন্য প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করে।’ জাফরের মতো অসহায়, একাকী মানুষ যেন মানবিক রাষ্ট্রের করুণা নয়, অধিকার হিসেবে সাহায্য পায়—এটাই হোক মানবতা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!
গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্য অধিদপ্তরের হতদরিদ্রদের স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচীর অধীনে ডিলারদের মাঝে দেয়া সরকারি চালের বস্তায় ওজনে কম দেয়ার Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ Read more

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর মরদেহ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর  মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে নাসিক ৩নম্বর ওয়ার্ডের Read more

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন