রেকর্ড দামে স্বর্ণের বাজার চড়লেও ধাক্কা খেতে হয়েছে গয়নার বিক্রেতাদের। চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গয়নার চাহিদা কমেছে ১৮ শতাংশ। বিক্রি হয়েছে মাত্র ৭.৯ টন, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৯.৬ টন। খবর খালিজ টাইমসবিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ছুঁয়েছে ৩ হাজার ৫০০ ডলার। দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম উঠেছে প্রতি গ্রামে ৪২০ দিরহাম পর্যন্ত। ফলে সাধ্যের বাইরে চলে যাওয়ায় পিছিয়ে গেছেন সাধারণ ক্রেতারা। কেউ আগের গয়না বিক্রি করে দিচ্ছেন, কেউ আবার ঝুঁকছেন অপেক্ষাকৃত সস্তা ১৮ ক্যারেট স্বর্ণের দিকে।বিশেষজ্ঞদের মতে, শুধু উচ্চ দামই নয়- ভারত সরকারের স্বর্ণ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্তও প্রভাব ফেলেছে ইউএই-র বাজারে। কারণ এখানকার বড় একটি ক্রেতাশ্রেণি গঠিত ভারতীয় পর্যটক ও প্রবাসীদের নিয়ে।বার ও কয়েনের চাহিদাও কমেছে ৫ শতাংশ, দাঁড়িয়েছে ৩.১ টনে। সব মিলিয়ে ইউএই-তে ভোক্তা পর্যায়ে মোট স্বর্ণের চাহিদা কমেছে ১৫ শতাংশ, যা এখন ১১ টন।বিশ্ববাজার বিশ্লেষক লুইস স্ট্রিট জানিয়েছেন, ‘ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। এর জেরে বছরের শুরুতেই স্বর্ণের বৈশ্বিক চাহিদা রেকর্ড হারে বেড়েছে।’তবে চিত্রটা ভিন্ন সৌদি আরবে। ঈদ সামনে রেখে উৎসবের আমেজে সেখানে গয়নার চাহিদা বেড়েছে ৩৫ শতাংশ। বারের ও কয়েনের চাহিদাও বেড়েছে ১৫ শতাংশ।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ‘উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক চাপে থাকলেও স্বর্ণের প্রতি মানুষের আস্থা অটুট। মূল্য সংরক্ষণের মাধ্যম এবং সংস্কৃতির অংশ হিসেবে এখানকার মানুষের কাছে স্বর্ণের গুরুত্ব অপরিসীম।’এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'দুর্নীতি যারা Read more

আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা
আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে Read more

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াল বাংলাদেশ
ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াল বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। মূলত বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর অংশ হিসেবে ভারতের বিদ্যুৎ আমদানি বাড়ানো হয়েছে।এছাড়া গ্যাস সরবরাহে Read more

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন