মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রোরেল।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পে অংশ নেয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়।তিনি আরও জানান, সরকারি ছুটির দিন হলেও ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করছে। সে অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।’ডিএমটিসিএল সূত্র জানায়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের জন্য নির্ধারিত সময়সূচিই এদিন অনুসরণ করা হচ্ছে। যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ ও যাত্রা সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, নিয়মিত দিনে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যে কোনো স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যায়। নির্ধারিত সময়ের পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধ গলিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া Read more

বরগুনায় শিমের রাজ্যে ‘মোজাইক’ ভাইরাসের হানা, চাষিদের মাথায় হাত
বরগুনায় শিমের রাজ্যে ‘মোজাইক’ ভাইরাসের হানা, চাষিদের মাথায় হাত

এক একর জমিতে আগাম শিম আবাদ করেছিলেন কৃষক আব্দুল মন্নান ফকির। খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। গাছগুলো ফুলে ফুলে Read more

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন