মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের তাইজুল ইসলাম ঢালীর বাড়ির পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের মৃত পানু মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল (৪৮), একই গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মো. শাহ আলম (৫৫), লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মৃত ফজল মৃধার ছেলে ইকবাল হোসেন পলাশ (৫৫), মৃত মালন কালের ছেলে ওয়াসিম কাল ওরফে শুকুর কাল (৪১) এবং একই উপজেলার ধাইরপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মইনুল ইসলাম নয়ন (৫৫)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা Read more

ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

Guide de sécurité du téléchargement de l’application NV Casino
Guide de sécurité du téléchargement de l’application NV Casino

Guide complet pour le nv casino app download : tout ce qu’il faut savoir Vous cherchez à jouer aux machines Read more

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার শারিরিক অবস্থার উন্নতি হওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন