এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। এ ম্যাচটি জিতলেই আফগানদের বিদেশের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেবে টাইগাররা। এর আগে ২০২৩ সালে ঘরের মাঠে দু’ম্যাচ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে টস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ঢুকেছে তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন ছন্দের বাইরে। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বাংলাদেশের একাদশতানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।আফগানিস্তান একাদশরহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আটাল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, বশির আহমাদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আব্দুল্লাহ আহমাদ জাই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ
ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ

যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানা পুলিশ উপজেলার বাইশা গ্রামের Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা
রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা

'যদি কেউ মনে করেন রাজনীতি করবেন, তাহলে বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতির অঙ্গনে চলে যান'—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর Read more

সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল
৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

দাবি আদায়ে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন