নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। গ্রেপ্তারকৃত আসামি হলেন- বরিশাল জেলার কাজীরহাট এলাকার মো. সুমন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯)। মামলার অপর আসামি হলেন বরিশালের কাজীরহাট এলাকার আবদুল মালেকের ছেলে ও আটককৃত রিফাতের পিতা মো. সুমন হোসেন (৩৯)।এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাজী মো. খলিলুর রহমান ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম রাতে খলিলুর রহমানের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনটি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফ্ল্যাট থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

ইরানে ৯ মাসে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ৯ মাসে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার নরওয়ে-ভিত্তিক Read more

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি Read more

নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক
নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক

নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশার বিশেষ চেম্বারের ভিতরে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক Read more

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,  যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দখলদার ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন