ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ঘরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ মে) সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, বৃহস্পতিবার শেষ রাত থেকে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। বস্তুত, শুক্রবার ভোরে ঘুম ভেঙে উঠেই দিল্লিবাসী দেখেছেন মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়া।এর আগে টানা বেশ কয়েক দিন ধরে তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী ও তার সংলগ্ন এলাকাগুলোর ওপর দিয়ে। তাপপ্রবাহে কার্যত হাসফাঁস করছিল দিল্লি। সেই হিসেবে বৃহস্পতিবার শেষরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তি বয়ে এসেছে, তেমনি অন্যদিকে ভোগান্তিও সৃষ্টি করেছে। শুক্রবার সকাল থেকে দিল্লির বহু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে দিল্লির বহু এলাকায়। ঝড়ো আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি অনেক ফ্লাইট, ফলে দিল্লির বিমানবন্দরের ফ্লাইট শিডিউলেও ভজঘট বেঁধেছে।শুক্রবার ভোরবেলায় দিল্লিতে লাল সতর্ক সংকেত জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। খবর আল জাজিরার।জেএমএ Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো Read more

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে Read more

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা
কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা

কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (০১ এপ্রিল) সকালে এ হামলা হয়।কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন