বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় গত ১ জানুয়ারী দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা ঢাকায় মামলাটি করেন। তবে মঙ্গলবার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে।মামলার এজাহারে বলা হয়েছে, দুদক আইনের ২৬(১) ধারায় সাদিক আবদুল্লাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় একই আইনের ২৬(২) ধারায় ‘শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত’ হয়েছে।দুদক জানায়, বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ-দখলে রাখার অভিযোগের ‘সত্যতা’ পাওয়া যায়। এর ভিত্তিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের জন্য সাদিক আবদুল্লাহর নামে নোটিস জারির সিদ্ধান্ত হয়।গত ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকায় তার ঠিকানায় নোটিশ নিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর বরিশাল নগরীর ঠিকানায় গিয়েও তাকে না পাওয়ায় একই দিন আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার ঠিকানায় সম্পদ বিবরণী ফরমের মূল কপি বাড়ির দরজায় টাঙিয়ে নোটিস জারি করা হয়। এজাহারে বলা হয়েছে, ৪ নভেম্বর নোটিস জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সাদিক আবদুল্লাহ।এ কারণে দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।  মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পচরচালক এস এম রাশেদুর রেজা বলেন, গত ১ জানুয়ারী তিনি বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন। শিঘ্রই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ । ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৫ বছর তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। এমনই একটি ছবি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে পাওয়া যায়।উল্লাপাড়া Read more

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে টাইগারদের টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ Read more

বান্দরবানে তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
বান্দরবানে তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

বান্দরবানের লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন