সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।কুমিল্লা:কুমিল্লার হোমনায় বজ্রপাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)। এলাকাবাসী জানান, দুপুরে তিনজন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ:ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে সদরের আড়মুখী ও শৈলকূপার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন আড়মুখী গ্রামের বাসিন্দা শিমুল বিশ্বাস ও শৈলকূপা উপজেলার বাসিন্দা হুরমত শেখ।স্থানীয়রা জানান, শিমুল বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে কৃষক হুরমত বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনিও বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।নারায়ণগঞ্জ:বিকেলে আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।গাইবান্ধা:দুপুরে ‎গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।কুড়িগ্রাম:বিকেলে নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো, মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু মিয়া উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরদিকে সহিবর উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।নওগাঁ:নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত তাহের উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয়রা জানিয়েছে, আজ সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর এলাকায় মাঠে যান তাহের। এরপর তিনি মাঠে গরু ছেড়ে দিয়ে গরু চরাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে হটাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন কৃষক তাহের। সেখানে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী

সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

Pinco Online Kazino Azərbaycanda – Oyun Seçimləri və Turnirlər
Pinco Online Kazino Azərbaycanda – Oyun Seçimləri və Turnirlər

Pinco Online Kazino Azərbaycanda – Oyun Seçimləri və Turnirlər ▶️ OYNA Содержимое Pinco Online Kazinonu Azərbaycanda – Oyun Seçimləri və Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার
সীতাকুণ্ডে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় পানিবন্দি হাজারো পরিবার

সীতাকুণ্ডে কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। যার কারণে হাজারো Read more

বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি
বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি

বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন