যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের পালবাড়ি কলোনি মোড়ে এ ঘটনা ঘটে। ওহিদুল পুলিশ পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নাজির শংকরপুর মাঠপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, ওহিদুল ইসলাম পালবাড়ি কলোনি মোড়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি পাশের বাড়ির এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে মোবাইলে ধারণ করেন। ভিডিও করার দৃশ্য কয়েকজন দেখে ফেলেন। স্থানীয়রা ওহিদুলের মোবাইল ফোন চেক করে কিশোরীর গোসলের ভিডিও দেখতে পান। এসময় উত্তেজিত লোকজন তাকে গণপিটুনির পর ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত ওহিদুলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কিশোরীর গোসলের ভিডিও করায় ওহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত
একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি
আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার Read more

জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা
জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬‌টি অনুষদের মোট Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন