ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে বাসে থাকা আরও ২১ জন যাত্রী আহত হন।ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।হায়দরাবাদ থেকে বাসটি রাত ১২টার দিকে যাত্রা শুরু করে, আর ভোর সাড়ে ৩টার দিকে কুরনুল কাছে এসে দুর্ঘটনায় পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে জানান, ‘ভোর ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, সম্ভবত সেখান থেকেই আগুন ধরে যায়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, যাত্রীরা জানালার কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। যারা কাচ ভাঙতে পেরেছেন, তারা বেঁচে গেছেন।’যাত্রী তালিকা অনুযায়ী, বাসটিতে ৪০ জন যাত্রী ছাড়াও চালক ও বাসটির কর্মীরা ছিলেন।  দুর্ঘটনার সময় অনেকে ঘুমিয়ে ছিলেন, যার ফলে তারা আগুন থেকে পালাতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।পাতিল আরও বলেন, ‘১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি হাসপাতালে ১১ যাত্রী চিকিৎসাধীন আছেন, আর তিনজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া Read more

ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০
ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে বিক্ষোভের কর্মসূচির Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি
সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করছে Read more

ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়

গ্রামের মাঠে মাঠে এখন আমন আবাদের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে শীতকালীন সবজি চাষের জন্যও মাঠ প্রস্তুত করছেন কৃষকেরা। তবে এ Read more

দ্রুততম এক হাজার রানের রেকর্ড তানজিদের
দ্রুততম এক হাজার রানের রেকর্ড তানজিদের

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তানজিদ হাসান। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন