২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় এ তথ্য জানিয়েছে।২০২৩ সালে বিশ্বে ২৯৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) প্রাণ হারিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৩ জনে। এরমধ্যে ১৮০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন গাজায়।জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনা বিষয়ক কার্যালয় ওসিএইচএ’র ডেটাবেসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২৪৫টি বড় হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ২৬৫ জন ত্রাণকর্মী।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৩ মার্চ, যখন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতে ভোরবেলা এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন।ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে সহিংসতার ঘটনায় জড়িত ছিল সরকারপক্ষের নানা অংশ।জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রধান টম ফ্লেচার বলেন, এই রেকর্ড সংখ্যক হত্যা নাগরিকদের মননকে সচেতন করে তোলার হাতিয়ার হোক। এই মাত্রায় আঘাত- জবাবদিহিতা না থাকার পাশাপাশি আন্তর্জাতিক মহলের তৎপরতাহীনতা ও দায়সারা মনোভাবকেই তুলে ধরে। তিনি বলেন, মানবিক কমিউনিটি হিসেবে আমাদের দাবি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যাতে মানবতার পক্ষে কাজ করেন এবং নাগরিক ও ত্রাণকর্মীদের পাশে দাঁড়ান। দোষীদের জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশের সকল বন্দরে সতর্কতা জারি
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশের সকল বন্দরে সতর্কতা জারি

ভারতের বিভিন্ন স্থানে নতুনভাবে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব স্থানে ওমিক্রন ধরনের (ভ্যারিয়েন্ট) Read more

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির
‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার 'হাম অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে জিতে নিলেন 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড'। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর Read more

‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’
‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। Read more

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

দেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ Read more

শাশুড়ির মাথা ফাটাল বউমা!
শাশুড়ির মাথা ফাটাল বউমা!

যশোরে বউমার বিরুদ্ধে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন