মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে এবং অপর দণ্ডপ্রাপ্ত আইয়ুব একই গ্রামের প্রয়াত আদম আলী খানের ছেলে। নিহত মজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে।মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুন দুপুরে উপজেলার ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়ির অদূরে যেতেই কাঁচা রাস্তার উপর তার পথরোধ করে প্রতিপক্ষরা। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দ্বারা তাকে এলোপাতাড়ি কোপায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।বাদী আরিফ হোসেন বলেন, ‘আমার বাবাকে কুপিয়ে খুন করেছে ওরা। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু আমি তাদের ফাঁসি চাই।’ রায় ঘোষণার পর আমার ভাই শাওনকে তারা আদালতেই মারধর করেছে।এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিম আখতার বলেন, ‘১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রায়ে সন্তুষ্ট।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। বিশ্বজুড়ে যখন যুদ্ধ-বিগ্রহ, রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে সন্দেহের মুখোমুখি Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত
নাটোরে ঘুষ চাওয়া সেই এসআইকে বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। প্রবাসী নামে দায়েরকৃত একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন