কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানে থাকা ৩১ হাজার শেয়ার এবং একটি প্লটসহ ১৫২ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন।এছাড়া, তার নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে মোট ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা ও ১০ হাজার ৩২৮ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না’
‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না’

আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি Read more

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ Read more

ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েল প্রতিদিনই গাজায় যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া এক Read more

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী
আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

আলোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীত ভুলে গেলে Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন