বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে তারা। মিছিলে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধেই ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। এসব মিছিল ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিলেও খুব একটা কাজে আসছে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এমন বাস্তবতায় রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠ পুলিশকে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) ফরম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকেন, কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করেছে সেসব তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও মামলা নিষ্পতি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। চিহ্নিত অপরাধী গ্রেফতারে নিয়মিত ব্লকরেইড দেওয়াসহ এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার। সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার; (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম;  (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও সব থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মার্চ-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করেন। মাসিক অপরাধ সভায় মার্চ মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে নতুন করে ঢাকায় আসছেন আবার অনেকে ঢাকা ছেড়েছেন। পটপরিবর্তনের পর রাজধানীতে কারা কোথায় বসবাস করছেন তাদের বিষয়ে তথ্য নিতে নাগরিক তথ্য হালনাগাদকরণে বা সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) ফরম পূরণের ওপর জোর দিয়েছেন কমিশনার। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির মামলা, গ্রেফতারসহ নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে দেখা গেছে, মামলা যে হারে রুজু হচ্ছে সে হারে নিষ্পত্তি হচ্ছে না। এছাড়া ওয়ারেন্ট তামিলের বা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের হারও কম। যে হারে আদালত থেকে ওয়ারেন্ট তামিল হচ্ছে সে হারে নিষ্পত্তি হচ্ছে না। পেন্ডিং ওয়ারেন্টের সংখ্যাই বেশি থাকছে। এর ফলে অনেক আসামি সুযোগ নিচ্ছে। এসব বিষয় উলে­খ করে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে সভায়। রাজধানীর বিভিন্ন এলাকায় মারামারি, হানাহানি চলছে। এসব বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন কমিশনার। আগের মতো এলাকার মানুষের সহযোগিতা নিয়ে পুলিশিং করার ওপর জোর দিয়েছেন তিনি। অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির উপকমিশনারদের (ডিসি) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম অফিসাররা যে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ে কাজ করাতে হবে। ট্রাফিক বিভাগের পুলিশের উদ্দেশে কমিশনার বলেছেন, আপনারা আরেকটু সচেতন ও সহনশীল হবেন। হুটহাট রিকশা ড্রাইভারকে মারধর করবেন না। তারা অন্যায় করলে প্রসিকিউশন করেন। কিন্তু তাদের সঙ্গে অবশ্যই মানবিক আচরণ করবেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ওসিদের উদ্দেশে বলেছেন, আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপরাধ যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে হবে।তিনি বলেন, সর্বোচ্চ বিনয়ী থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থায়ই দৃষ্টিকটু ও অপেশাদার আচরণ করা যাবে না। ডিএমপির প্রতিটি থানার ওসিকে মামলা তদন্ত করতে হবে। থানা এলাকার প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডদের সঙ্গে থানার টহল টিমের সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
VinciTu: Redefining the Art of Strategic Play in the Digital Arena
VinciTu: Redefining the Art of Strategic Play in the Digital Arena

In an industry saturated with fleeting trends and copy-paste mechanics, finding a platform that genuinely respects the player’s intellect feels Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে-কখন
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে-কখন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক বিশেষ অভিযানে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানী পুত্রাজায়া ও আশেপাশের এলাকায় আটককৃতরা Read more

‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত
‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার অনিয়মের মাধ্যমে বেসরকারি এক এয়ারলাইন্স কর্মকর্তার কাছে দেওয়ার ঘটনায় দুজন কর্মীকে চাকরিচ্যুত Read more

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন