‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’–এর মুকুট উঠেছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি গ্রিন হাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন মিথিলা। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে একই খেতাব অর্জন করেছিলেন। তবে সে বছর কোভিড-১৯–এর বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ হয়নি।মুকুট জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় মিথিলা বলেন, ‘এই জয় আমি উৎসর্গ করছি আমার মাকে। আজ আমি যা কিছু, সবই মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার পাশে থেকেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। এই অর্জন আমার একার নয়, তাঁরও।’আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি মর্যাদা, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। চাই দেশের সুনাম যেন গর্বের সঙ্গে তুলে ধরতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক ও ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। তিনি বলেন, ‘মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত, বাংলাদেশকে এমন একটি বিশ্বমঞ্চে উপস্থাপন করতে পারছি।’২০১৯ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছিলেন শিরিন শিলা, আর ২০২৪ সালে এ খেতাব জিতেছিলেন আনিকা আলম। এবার দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন তানজিয়া জামান মিথিলা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ Read more

হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী Read more

‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত
‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন