রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম রনি (১৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে।জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. আমিনুল হক সংগীয় ফোর্সসহ মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী যাওয়ার পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করা কালীন একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ রকিবুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়।এ তথ্য নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, উক্ত ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা Read more

কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ Read more

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন