জেলার সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।মামলা চলমান অবস্থায় সাইফুল ইসলাম নামের আরও এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।দণ্ডিতরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হায়দার আলীর ছেলে খাজা মিয়া, মোহাম্মদ বসু, মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, মৃত মজিবর সেখের ছেলে মোজাহিদ, আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও সাঘাটা থানার নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।এ বিষয়ে আদালতের পেশকার মনোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই আদেশ দেন। মোট আসামি ছিলেন সাতজন। একজনের মৃত্যু হওয়ায় তাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন বলে তিনি জানান।মামলা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকার বাইপাইল আড়তে বিক্রি করতেন। ২০১৭ সালের ১০ আগস্ট দুপুর আড়াইটার দিকে ট্রাকভর্তি সবজি নিয়ে রওনা হন। পরদিন রাত ১২টার দিকে একটি নম্বর থেকে জানানো হয় নাজমুলকে গাজীপুরের চন্দ্রা থেকে অপহরণ করা হয়েছে।তার মুক্তি পেতে ৫০ হাজার টাকা লাগবে। ১২ তারিখ সকাল সাতটায় স্ত্রী রাবেয়ার নম্বরে একটি বিকাশ নম্বর পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বগুড়া মহাসড়কের রুপসী বাংলা খাবার হোটেলের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে  সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।এ ঘটনায় নাজমুলের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক
ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ Read more

কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১
কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন