চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২১ হাজার ৫১৪ জন।মঙ্গলবার (১৭ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৮ হাজার ৭১৪, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ১০ হাজার ৬১৫ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৬ হাজার ৭৮০ জন হাজি দেশে ফিরেছেন। মোট ৬৬টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২২টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ২৭টি সাউদিয়ার এবং ১৭টি ফ্লাইনাস এয়ারলাইন্সের। এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫৭ হাজার ২৫টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২২ হাজার ১১০টি সেবা প্রদান করেছে। এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি মারা গেছেন । তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। এদের মধ্যে ২১ জন মক্কায়, ১০ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন।এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। এদের মধ্যে ২১ জন মক্কায়, ১০ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন।সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২৫৬ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক
যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক

যশোরে বিষপান করা এক যুবকের চিকিৎসা ও পরীক্ষার নামে ৬ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ওলিয়ার রহমান নামে এক Read more

ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে
ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন