কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘আপনারা হয়তো বলতে পারেন ১৬ বছর খেয়েছে, আমরা খাবো না কেন? বিএনপি খাইদাই এর পার্ট নয়, বিএনপি ধান্দাবাজের পার্টি নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাল্লাই তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়। বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল।’বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর বদলগাছীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, ‘আপনারা গত ১৭ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদেরকে ভুলবে না। গত ১৭ বছরে যে নির্যাতন ত্যাগ স্বীকার করেছেন, মাকে দেখতে যেতে পারেননি। নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি। তাই আগামী দিনে আপনাদেরকে নিয়ে হবে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।’ফজলে হুদা বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপিতে কোন নেতা নেই। আমাদের একটাই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আপনারা হয়তো ভাবছেন গত ১৭ বছর কিছু করতে পারিনি। ৫ আগস্টের পরও কিছু করতে পারছি না, ধৈর্য ধরতে চাচ্ছেন না, কিছু করতে চাচ্ছেন।’তিনি বলেন, ‘আপনারা মনে রাখবেন, আপনাদের একটা খারাপ কাজের জন্য শহীদ জিয়াউর রহমানের নিজ হাতে গড়া এই বিএনপির জন্য খারাপ হবে। খালেদা জিয়া ও তারেক রহমানকে কথা শুনতে হবে। তাই আমি বিশ্বাস করি, আপনারা কিছু করবেন না। আপনারা সেই ভাবে চলবেন, এই প্রতিশ্রুতি দিবেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে।’ফজলে হুদা বলেন, ‘নির্বাচন হবে এই দেশে, কিন্তু যারা নির্বাচন নিয়ে ছদর বদর করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সচেতন থাকবেন। তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন।’তিনি আরও বলেন, ‘বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি। অথচ কেউ বালিশের নিচে টিকেট নিয়ে ঘুরছেন, আবার কেউ বগলের নিচে টিকেট নিয়ে ঘুরছেন। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না।’তিনি বলেন, ‘যারা রাজপথে ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে, যাদের এলাকায় সুনাম আছে, তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে, বিএনপি তাঁদেরকেই মনোনয়ন দিবেন। তাই আমি আশা করছি, আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দিবেন।’ফজলে হুদা বাবুল বলেন, ‘বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি, এজন্য মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাত কামনা করছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল শহীদদের স্মরণ করেন তিনি। এছাড়া তিনি ছাত্র জনতার সকল শহীদদের স্মরণ করেন।’এছাড়া এই প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালিতে যারা অংশগ্রহণ করেন, সকলকে ধন্যবাদ জানান তিনি।তিনি পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের বলেন, ‘আপনারা এক থাকবেন, এই দুই উপজেলা হবে মডেল উপজেলা। কোন দুর্নীতি থাকবে না, ধান্দাবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হাটের ও বালু মহালের ডাক থাকবে না। সেই রকম বিএনপিই এই এলাকায় প্রতিষ্ঠিত হবে।’এর আগে এক বিশাল আনন্দ র্যালী উপজেলার চার মাথা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার চারমাথা মোড়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গীটারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর খেলা চলছে: হাসনাত
জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর খেলা চলছে: হাসনাত

ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলা চলছে। এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। বিপ্লবীদের Read more

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান
ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। সংবাদমাধ্যমটি পাকিস্তানের Read more

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: ইনচার্জ কারাগারে
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: ইনচার্জ কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) Read more

স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী
স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী

নিজে পেশায় চিকিৎসক হলেও স্ত্রী বিশ্বের অন্যতম বড় তারকা হওয়ায় বিলাসী জীবনযাপন করতেন স্বামী। কিন্তু ডিভোর্সের পর বিলাসিত করার পর্যাপ্ত Read more

শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ
শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে Read more

নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ
নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর–পাচুড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক নীরব সাক্ষী প্রায় ১০০ বছর পুরোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন