গাজীপুরের কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে পড়ে তমিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তমিজ উদ্দিন গাজীপুর মহানগর কাশিমপুর থানার গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকার নবেছ দেওয়ানের বড় ছেলে। জানা যায়, নিহত তমিজ উদ্দিন দীর্ঘদিন যাবত তাদের বসতবাড়ির মাটির ঘরের ভিতরে বসবাস করে আসছিলেন। এমন সময় গতকাল সোমবার সকালে তার মা প্রতিদিনের মতো তিন বেলার খাবার একসাথে দিয়ে চলে আসেন। কিন্তু আজ মঙ্গলবার সকালে নিহত তমিজ উদ্দিনকে খাবার দিতে গেলে তার মা দেখতে পান বাড়ীর পিছনের বেশ কিছু অংশের মাটির দেয়াল ঘরের ভিতরে চাপা পড়ে আছে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে সকলের সহযোগিতায় মাটির নিচে চাপা পড়া তমিজ উদ্দিন নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’
‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন