আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, যত ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই। নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব, আমরা ব্যর্থ হতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে তিনি মন্দির পরিদর্শনে যান। বাসস সূত্রে জানা যায়, পরিদর্শনে প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সেখানে একটি সভায় অংশগ্রহণ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল
জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল

২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে সিরাজুল ইসলাম নামে একজন ছাত্র Read more

সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন
সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন

আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে সারাবছর মিলছে পাকা আম কাটিমন।এই জাতের আম দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া ফেলেছে। এই Read more

আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আব্দুল্লাহ আল মামুন নামের এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) রাত Read more

নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন