ভোলা দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতার হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিন লিটন ও তার সঙ্গে থাকা ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ। এ ঘটনায় দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।শুক্রবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাসেল কাজির বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, রাকিব কাজী ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে।এ সময় তারা সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি ধাক্কা দিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার ওপর ফেলে দেয়।অভিযুক্ত রাসেল কাজি উপজেলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ভুক্তভোগী সাংবাদিক নাসির লিটন বলেন, রাসেল ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল কাজি প্রকাশ্যে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC9OEN) কেড়ে নিয়ে সজোরে ফেলে দিয়ে ক্যামেরাটি ভেঙে দেয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।এ ঘটনায় দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সময় টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

 বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘ ৪ দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে Read more

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল
বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদশে এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার (০৭ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে বললেন, ‘জুয়া খেলে আমার জীবন শেষ’

অনলাইন জুয়া খেলে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক আল আমিন পেশায় পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন