সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।এভাবে ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর Read more

পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত
পানছড়িতে যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, হামলার নিন্দায় জামায়াত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ

বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ Read more

গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব
গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব

রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন