মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া বালু জব্দ করে।শনিবার (৩০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরসংলগ্ন শাহীবাগ এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালু জব্দ করেন হকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন। সকালে থেকেই ওই এলাকা থেকে বালু লুট করে আসছিলেন দুই বিএনপি নেতা।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ দুজন বিএনপি নেতার নেতৃত্বে স্থানীয় ছড়া থেকে প্রকাশ্যে বালু লুট হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে ও প্রশাসনের প্রভাব দেখিয়ে তারা ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে নিয়মিত বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন।শাহীবাগ গ্রামের শাহীন মিয়া বলেন, ‘দল ও প্রশাসনের নাম ভাঙিয়ে এই দুই নেতা আমাদের এলাকার ছড়া থেকে বালু লুট করছে। আজ আমরা তাদেরকে কাগজ দেখাতে বললে তারা দেখাতে পারেনি। আমার ফেইসবুকে লাইভ করেছি এই ঘটনার। তারা বিএনপি নেতা পরিচয় দিয়ে বালু তুলছিলো। আমাদের গ্রামবাসীকে বলে আসছে, তারা লিজ নিয়ে এই বালু তুলছে কিন্তু ইউএনও জানিয়েছেন তারা এই ছড়ার বালু তুলতে কোন ইজারা দেননি। তাই এলাকাবাসী আজ তাদের ধাওয়া দেয়। আটক করে পরে তারা পালিয়ে যায়।’এলাকাবাসীর দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা বারবার রক্ষা পেয়ে যাচ্ছেন। তবে এবার হাতে-নাতে আটক হওয়ায় মানুষ তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ বলেন, ‘আমি কোনদিন বালু ব্যবসার সাথে জড়িত নই। এখানে আজ রাস্তা মেরামতের জন্য বালু তুলছিলাম। তখন এলাকার মানুষ এসে বাধা দেন। আমি বিষয়টি বুঝতে পারিনি। ইউএনও মানুষ পাঠিয়েছেন তারা তদন্ত করে গেছেন। আর আমার সাথে যে যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি সাংগঠনিক কাজে আমার কাছে এসেছিলেন, কোন বালু ব্যবসার কাজে আসেন নাই।’মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথে বিশ্বাসী। বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে, কোনো অবস্থাতেই অবৈধ বালু লুট বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। তারা দায়িত্বশীল জায়গা থেকে এমন কাজ করার কথা না। আমি জানলাম, আমরা বিষয়টি তদন্ত করবো। তাদের বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিবো।’শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন বলেন, ‘অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনা থেকে কিছু বালু জব্দ করা হয়েছে। বালু উত্তোলনকারীকে সতর্ক করা হয়েছে। আশ্বাস দিয়েছেন আর ছড়া থেকে বালু উত্তোলন করবেন না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০
ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ Read more

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই ৫৪ জনের মধ্যে Read more

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

‘ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে’
‘ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে’

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব চ্যালেঞ্জ অর্থনৈতিক, Read more

তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!
তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!

বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থির মধ্যেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইউক্রেন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন