গোপনে অনিয়মের মধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারের বিরুদ্ধে।নিয়োগ পরিক্ষা  ছাত্র জনতার বাঁধার মুখে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শামীম মিঞা। বৃহস্পতিবার (২২ মে) রাতে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এ ঘটনা ঘটে।জানা গেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতার তার পছন্দের লোককে নিয়োগ দিতে পরীক্ষার একদিন আগে গোপনে তার নিজ কক্ষে রাখেন। খবরটি ছড়িয়ে পড়লে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ঝড়ো হতে থাকে ছাত্রজনতা।ঐ দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, একটি সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি হাতীবান্ধা উপজেলা টিটিসিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতার তার পছন্দের প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য নিয়ে এসে তার নিজ কক্ষে রাখেন। আমরা এটাও জানতে পারি যে তার পছন্দের দুজন প্রার্থীর থেকে সে ০৮ লক্ষ টাকা দাবি করেন। পরে ছাত্রজনতা রাতে টিটিসিতে প্রবেশ করে অধ্যক্ষের রুমে দুজন ব্যক্তিকে দেখতে পারেন। ছাত্রজনতা উপস্থিত দুজনকে পেয়ে একজনের পরিচয় সম্পুর্ণরুপে জানতে পারেন। নাম সবুজ ইসলাম। পিতার নাম : আখতারুল ইসলাম ঠিকানা: নওগা, সদর। উপস্থিত আরেকজনের বাসা সিরাজগঞ্জ জেলায় বলে নিশ্চিত করেন তারা। ছাত্রজনতা ঘটনাস্থলে পাওয়া সবুজ ইসলাম কে জিজ্ঞাসাবাদ করলে উনি পরীক্ষার্থী বলে স্বীকার করেন।বিষয়টি জানাজানি হলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে রাত ১২ টার দিকে  ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সকল ঘটনা স্বীকার করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন ঘটনাস্থলে যেয়ে সত্যতা যাচাই করার পর আমি তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত করি। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। আগামী রবিবার আমি স্যারের সাথে সরাসরি বসে কথা বলে শীঘ্রই বাহিরের টিটিসি প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা একটি স্বচ্ছ পরিক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।এবিষয়ে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারে মুঠোফোনে একাধিকযোগাযোগ করেও কোনে বক্তব্য  পাওয়া যায়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে Read more

ইরানে দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া
ইরানে দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে তেহরানে দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার Read more

গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া
গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন