টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের সখীপুর–কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রডমিস্ত্রির কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “বিষয়টি আমরা জানি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

এবার ফিলিস্তিন নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি সতর্ক করে বলেছে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ Read more

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা Read more

কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি
চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি

নারীর স্তন ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও আধুনিক পরীক্ষাগুলোর একটি ম্যামোগ্রাফি। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একমাত্র ম্যামোগ্রাফি মেশিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন