পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খানের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল ধরা পড়েছে। মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১,৬০০ টাকায় বিক্রি হয়, যার মোট দাম দাঁড়ায় ৩৪,৮৮০ টাকা।এ সময় কুয়াকাটায় মাছটি দেখতে অনেক পর্যটকসহ স্থানীয়রা ভীর জমায়। মৎস্য ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটায় এত বড় মাছ সাধারণত খুব কমই পাওয়া যায়।শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিশের আড়ৎদার মো. খলিল হাওলাদার মাছটি ক্রয় করেন। জেলে মো. আল-আমীন খান বলেন, ‘আমরা সমুদ্র থেকে মাছ শিকার করে ফিরছিলাম। কুয়াকাটা-সংলগ্ন লেম্বুর বন এলাকার মোহনায় একটি বড় মাছ সাতার কাটতে দেখলে আমরা সমুদ্রে নেমে মাছটির কাছে গিয়ে ধরে ফেলি। পরে নৌকায় ওঠানোর সময় মাছটি মারা যায়।’কুয়াকাটা মাছ বাজারের আড়ৎদার মো. আলমগীর খান বলেন, ‘কুয়াকাটায় যে মাছগুলো বিক্রি হয় তা ছোট নৌকা থেকে ধরা হয়। ছোট নৌকায় এত বড় মাছ ধরা সাধারণত কমই হয়। এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রের ট্রলার থেকে পাওয়া যায়। তবে অসুস্থ হওয়ায় জেলেরা মাছটি ধরতে পেরেছে। জেলেরা ডাকে বিক্রি করে ভালো দাম পেয়েছে।’মাছটির ক্রেতা মো. খলিল হাওলাদার বলেন, ‘এতো বড় মাছ কুয়াকাটা বাজারে খুব কমই পাওয়া যায়। মাছটি তাজা হওয়ায় আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। জেলেরা খুশি।’কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি নিষেধাজ্ঞার পর ধরা মাছ। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। সঠিকভাবে নিষেধাজ্ঞা মেনে চলার কারণে বড় মাছ ধরা পড়েছে। আশা করছি সামনের দিনগুলোতে কোরালসহ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছও জেলেদের জালে ধরা পড়বে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য Read more

লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন