চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়। শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রিকশাটিতে থাকা শিশুটির মা ও শিশু স্রোতের তোড়ে পড়ে যান। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে মাকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশু পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছি। তবে এখনো তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলের স্রোত ও অবকাঠামোগত জটিলতা উদ্ধার কাজকে বিঘ্ন করছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নবাব হোটেলসংলগ্ন ওই নালাটি খোলা অবস্থায় ছিল। চলাচলের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত এই জায়গাটিতে আগে থেকেই সতর্কতামূলক কোনো ব্যবস্থা ছিল না।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নগরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে খোলা নালাগুলো জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় শহরের নালা ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে Read more

ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি
ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নাগরিক নিবন্ধন ব্যবস্থায় ভয়াবহ জালিয়াতির চিত্র উন্মোচিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের দুই Read more

অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) থাকছে পারটেক্স-শাইনপুকুর ম্যাচ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আছে পিএসএলের ম্যাচও। অন্যদিকে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন