ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের হামলার মুখে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে দেশ ছাড়তে সংযুক্ত আরব আমিরাত সহায়তা করেছে বলে অভিযোগ করেছে সৌদি। একই সময়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সৌদি-সমর্থিত বাহিনী বিদ্রোহীদের কাছে নিয়ন্ত্রণ হারানো ইয়েমেনের বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, আমিরাত-সমর্থিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা আইদারুস আল-জুবাইদি নৌকায় করে ইয়েমেন ছেড়ে সোমালিল্যান্ডে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি একটি বিমানে করে মোগাদিশুতে যান তিনি। পরে আবুধাবির একটি সামরিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওই নেতার পালিয়ে যাওয়ার ঘটনায় সৌদি আরব ও আমিরাতের মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি করেছে। উভয় দেশই বৈশ্বিক তেলবাজারের বড় ক্রীড়ানক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দক্ষিণ ইয়েমেনের অস্থিতিশীলতা নিয়ে বুধবার রিয়াদে সংকটকালীন আলোচনায় জুবাইদির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি।জুবাইদির বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বলেছে, তাকে হুমকি দিয়ে সৌদি আরবে যেতে বলা হয়েছিল। তবে আমিরাত তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে বলে দাবি করেছে সৌদি আরব।বিচ্ছিন্নতাবাদী ওই নেতার পালিয়ে যাওয়ার ঘটনায় ইয়েমেনে গত মাসে শুরু হওয়া এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সময় বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ ইয়েমেনজুড়ে অগ্রসর হয়ে সৌদি সীমান্তে পৌঁছায়। বিচ্ছিন্নতাবাদীদের এই পদক্ষেপকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা করেছিল সৌদি আরব।দ্রুত পরিস্থিতি বদলে দেওয়া এসব ঘটনায় সৌদি আরব ও আমিরাতের মাঝে বিভাজন সৃষ্টি এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নেতৃত্বাধীন জোটকে দুর্বল করেছে; যারা ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করছে।উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী এই দুই দেশের মধ্যে ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদন—মধ্যপ্রাচ্যের নানা অস্থির ইস্যুতে তীব্র মতভেদ রয়েছে; যা ইয়েমেন সংকটের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ Read more

জীবননগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
জীবননগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন