মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার (০৭ জুলািই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গণনায় দেখা গেছে— বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তার মোট সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার।ব্লুমবার্গের হিসেব মতে, বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় ১২তম স্থানে আছেন বিল গেটস।ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বিশ্বের ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন-১. ইলন মাস্ক (মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ১০০ কোটি ডলার)২. মার্ক জুকারবার্গ (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৪০০ কোটি ডলার)৩. ল্যারি এলিসন (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৩০০ কোটি ডলার)৪. জেফ বেজোস (মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৪০০ কোটি ডলার)৫. স্টিভ বালমার (মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার)৬. ল্যারি পেইজ (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ৩০০ কোটি ডলার)৭. বেরনার্ড আর্নল্ট (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ১০০ কোটি ডলার)৮. সের্গেই ব্রেইন (মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪০০ কোটি ডলার)৯. ওয়ারেন বাফেট (মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার)১০. জেনসেন হুয়াং (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি ডলার)১১. মাইকেল ডেল (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮০০ কোটি ডলার)১২. বিল গেটস (মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার)এই তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফট কর্পোরেশনে বিল গেটসের অধ্বঃস্তন হিসেবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন।অর্থাৎ মোট সম্পদের হিসেবে একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের থেকে তো বটেই— এমনকি নিজের সাবেক অধঃস্তনের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির এই সহপ্রতিষ্ঠাতা।এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা এবং দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার দান করেছেন বিল গেটস। করোনা টিকা গবেষণা খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেছিলেন তিনি।ব্লুমবার্গের তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্লুমবার্গকে জানিয়েছেন এসব তথ্য।তাছাড়া ২০০০ সালে গেটসের বিদায়ের পর কর্মীদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতেও পরিবর্তন আনে মাইক্রোসফট। ফলে এক যুগ আগে কোম্পানি থেকে বিদায় নিলেও মাইক্রোসফটেপর চার শতংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছেন স্টিভ বালমার। এই সুযোগ বিল গেটস পাননি।বিল গেটসের বিদায়ের পর মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হন বালমার এবং ২০১৪ সালে এই পদ থেকে অবসর নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া

সরকার নতুন ২টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। ২ নেতার নতুন ২টি টেলিভিশন Read more

বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি
বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি বায়ার, বায়িং হাউস, শিপিং লাইন Read more

নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা
নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ Read more

চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে Read more

কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক
কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক

কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও Read more

চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার
চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোরকে ১৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আরমান (৩৬) ও সাজু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন