রাজধানীর শাহবাগে জুলাই সনদের দাবিতে আজও অবস্থান করছেন জুলাই যোদ্ধারা।শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। একইসঙ্গে সড়কের চারদিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ কারণে ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে।জুলাই যোদ্ধারা জানান, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।তারা আরও বলছেন, জুলাই সনদ শুধু দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের ভাষ্য, ‘জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’হুঁশিয়ারি দিয়ে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করা হবে।এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে শোনা যায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় জবাই করা মরদেহ উদ্ধার
পাবনায় জবাই করা মরদেহ উদ্ধার

পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা Read more

পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ
পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ

ইসলাম এতিম, অসহায়, বা দরিদ্র শিশুদের সাহায্য করতে, তাদের দায়িত্ব নিতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ বার বার এতিম শিশুদের সাহায্য Read more

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ Read more

সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে
সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম উঠেছে মাহাফুজা আক্তার নামে এক গৃহবধূ। অথচ ওই গৃহবধূ নিজেই জানেন না, তাঁর Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা
১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন