ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে।কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে।বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে।তবে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’–এও ভারতে নিরাপত্তা–শঙ্কার কথা বলা হয়েছে।যার জেরে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসি ভারতের বিষয়ে অনুরোধ করে ইতিবাচক সাড়া না পাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর বিষয়টি এখন পর্যন্ত ঝুলে রয়েছে।এমন পরিস্থিতিতে বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা গেল। ‘হ্যান্ডশেক’ ম্যাচের অবশ্য–পালনীয় কোনো বিষয় না হলেও যে কোনো খেলায় এটি সাধারণ রীতি। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত ভিন্ন অবস্থান নেয়। পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়, টসের সময় অধিনায়কেরা এবং ম্যাচের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবেন না।সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সম্মেলনে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে ভারত–পাকিস্তানের তিন ম্যাচেই হাত মেলায়নি ভারত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ
ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৯৯ শতাংশ পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি Read more

সাতকানিয়ায় আইন বিক্রি হচ্ছে মাসিক চাঁদায়
সাতকানিয়ায় আইন বিক্রি হচ্ছে মাসিক চাঁদায়

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ব্যস্ততম অংশ কেরানীহাট। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাজার হাজার যানবাহন ছুটে চলে এই স্টেশন দিয়ে। কিন্তু এখন Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুটি মোবাইল ও Read more

আলফাডাঙ্গায় জেলেদের সাঁতার প্রতিযোগিতা
আলফাডাঙ্গায় জেলেদের সাঁতার প্রতিযোগিতা

'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।সপ্তাহব্যাপী Read more

আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি
আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি

ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে সাফল্য পাওয়া দলগুলো যখন বিশ্বমঞ্চে পা রাখে, তখন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। এমনই এক কঠিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন