টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ ১০টি রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এর আগে, গেল মঙ্গলবার দুপুর থেকে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল থাকায় ভোলার ওই ১০টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে আজ সকালে আবহাওয়ার উন্নতি হলে আজ সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। এদিকে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার পর ভোলার ইলিশা ঘাটে যাত্রীদের ভীড় দেখা গেছে। তারা বলছেন, টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় তারা ভোগান্তিতে পড়েছেন। সময়মতো কর্মস্থলে ফিরতে পারেননি। লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের দুর্ভোগ লাঘব হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ Read more

যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা
যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর সাতমাইল এলাকায় মহাসড়কের পাশে একাধিক চোরাই তেলের দোকান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরাই Read more

শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া Read more

যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত
যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত

যশোরে সাবেক স্ত্রীসহ তিনজনকে ছুরিকাঘাত করেছেন ডালিম হোসেন ওরফে ইমরান নামে এক ব্যক্তি।শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের নাজির Read more

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন