পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে দেশের ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ শুরু হয় প্রতিযোগিতার কার্যক্রম। চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।প্রতিযোগিতার শুরুতে পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন দেখছিলাম। নানা প্রতিকূলতায় সেটি সম্ভব হচ্ছিল না। তবে এবার ডিবেটিং সোসাইটির তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সম্মিলিত চেষ্টায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পেরেছে।’প্রধান অতিথির বক্তব্যে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল বলেন, ‘পাবনার মতো একটি শহরে জাতীয় পরিসরে এতো বড় আয়োজন অত্যন্ত চ্যালেঞ্জিং। সাধারণত এমন আয়োজন বড় শহরগুলোতে হয়, যেখানে স্পনসর ও সহায়তা পাওয়া সহজ। কিন্তু আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, সাহস, পরিকল্পনা ও নিষ্ঠা থাকলে আন্তর্জাতিক মানের আয়োজন ছোট শহরেও সম্ভব।’তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরিতে ভাষা দক্ষতা ও যুক্তিবোধ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিতর্কচর্চা তরুণ প্রজন্মের নেতৃত্বগুণ, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস গঠনে বড় ভূমিকা রাখছে।’এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), বুটেক্স (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, বিইউবি (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল) এবং আয়োজক প্রতিষ্ঠান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান

পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা Read more

লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।শুক্রবার Read more

ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক
ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে Read more

রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা
রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা

সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বসছে অবৈধভাবে আহরণ করা ইলিশের হাট। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা Read more

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন